News71.com
 Bangladesh
 01 Apr 21, 09:26 PM
 217           
 0
 01 Apr 21, 09:26 PM

দেশের করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে অবিলম্বে সামাজিক অনুষ্ঠান বন্ধের সুপারিশ॥

দেশের করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে অবিলম্বে সামাজিক অনুষ্ঠান বন্ধের সুপারিশ॥

নিউজ ডেস্কঃ দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে অবিলম্বে বইমেলা, সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্র ও অন্যান্য মেলা বন্ধ করার পরামর্শ দিয়েছে করোনা মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। আজ বৃহস্পতিবার কারিগরি কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোগ প্রতিরোধের জন্য অবিলম্বে সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্র, বইমেলা ও অন্যান্য মেলা বন্ধ করা দরকার। পরিবহনে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা সম্পর্কে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। সব নির্দেশনা যাতে পালন করা হয় তার ব্যবস্থা নিতে হবে। ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন থেকে দিক নির্দেশনা দেওয়া যেতে পারে বলেও জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন