News71.com
 Bangladesh
 01 Apr 21, 08:12 PM
 241           
 0
 01 Apr 21, 08:12 PM

করোনা আপডেট॥ দেশে গত ৯ মাসের মধ্যে করোনায় সর্বোচ্চ মৃত্যু

করোনা আপডেট॥ দেশে গত ৯ মাসের মধ্যে করোনায় সর্বোচ্চ মৃত্যু

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫৯ জন মারা গেছেন। যা দেশে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ ও গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু। গত বছরের ৩০ জুন দেশে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়েছিল। এরপর ২৬ জুলাই ও ২৬ আগস্ট দেশে দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু হয়। এর আগে গত ১৬ জুন করোনায় মারা যান ৫৩ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে ছয় হাজার ৪৫৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা এ যাবতকালের সর্বোচ্চ শনাক্ত। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন