News71.com
 Bangladesh
 01 Apr 21, 07:45 PM
 223           
 0
 01 Apr 21, 07:45 PM

বিতরণের জন্য বাংলাদেশকে ৪০ টন খেজুর দিলো সৌদি সরকার॥

বিতরণের জন্য বাংলাদেশকে ৪০ টন খেজুর দিলো সৌদি সরকার॥

নিউজ ডেস্কঃ ইফতার সামগ্রীতে বিতরণের জন্য দুই হাজার কার্টন খেজুর দিয়েছে সৌদি আরব। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই খেজুর হস্তান্তর করা হয়। বাংলাদেশস্থ সৌদি আরব রাষ্ট্রদূতের পক্ষে ইসলামিক এফেয়াসের দায়িত্বশীল প্রধান আহমেদ বিন হাসান হামাদি এই খেজুর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীনের কাছে হস্তান্তর করেন। এ সময় দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।

সচিব মো. মোহসীন বলেন, আসন্ন রমজানে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ইফতার সামগ্রীর অংশ হিসেবে বিতরণের জন্য সৌদি সরকার বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশকে দুই হাজার কার্টন খেজুর (৪০ মেট্রিকটন) দিয়েছে। এই খেজুর সৌদির কিং সালমান মেরিটরিয়ার কিং রিলিজ সেন্টার থেকে আমাদের জন্য আনা হয়েছে। সৌদি আরব আমাদের অত্যন্ত ভ্রাতৃপ্রতিম একটি দেশ। সেখানে আমাদের বিপুল সংখ্যাক লোক হজ পালন করতে যায়। তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, যারা ইফতারের সময় খেজুর কিনতে পারে না তাদের কাছে পৌঁছানোর জন্য। আমরা জেলা প্রশাসনের কাছে খেজুর পাঠাবো। আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন