News71.com
 Bangladesh
 01 Apr 21, 07:45 PM
 203           
 0
 01 Apr 21, 07:45 PM

হেফাজতের হামলায় ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ার স্থাপনাগুলো পরিদর্শনে আইজিপি॥

হেফাজতের হামলায় ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ার স্থাপনাগুলো পরিদর্শনে আইজিপি॥

নিউজ ডেস্কঃ হেফাজতে ইসলামের কর্মীদের হামলায় ব্রাহ্মণবাড়িয়ার ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শন করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুর পৌনে ১২টায় ক্ষতিগ্রস্থ স্থাপনা পরিদর্শন শুরু করেন পুলিশ প্রধান। প্রথমে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ার ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন পরিদর্শন করেন তিনি। এরপর পৌরসভা কার্যালয়, বঙ্গবন্ধু স্কয়ারের বঙ্গবন্ধুর ক্ষতিগ্রস্থ ম্যুরাল, দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, সদর উপজেলা ভূমি অফিস ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবসহ বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষ করে সার্কিট হাউজে বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন আইজিপি। এসময় পুলিশ প্রধানের সঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন, পুলিশের স্পেশাল শাখার প্রধান মনিরুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াদ উদ দৌলা খান ও ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন