News71.com
 Bangladesh
 01 Apr 21, 07:44 PM
 213           
 0
 01 Apr 21, 07:44 PM

মাস্ক ছাড়া বেখেয়ালি চলাফেরা আরও বিপর্যয় নিয়ে আসবে॥স্বাস্থ্যমন্ত্রী

মাস্ক ছাড়া বেখেয়ালি চলাফেরা আরও বিপর্যয় নিয়ে আসবে॥স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা যতই হাসপাতালগুলোতে বেড বৃদ্ধি করি এতে কোভিড আক্রান্ত রোগী কমাতে পারবো না। আমাদের আক্রান্তের উৎপত্তির বিষয়ে আরও সচেতন হতে হবে। কোভিড নিয়ন্ত্রণে সরকারের ১৮ নির্দেশনা মেনে চলতে হবে। মনে রাখতে হবে, মাস্ক ছাড়া আমাদের বেখেয়ালি চলাফেরা আগামীতে আরও বিপর্যয় নিয়ে আসবে। আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ১০টি আইসিইউ বেডের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত এক বছরের করোনা মোকাবিলায় আমাদের সফলতা রয়েছে। এ সময়ে চিকিৎসকেরা সেবা করতে গিয়ে নিজেরা পরিশ্রান্ত হয়ে পড়েছেন। নিজেরা পরিবারকে সময় দিতে পারেন না, আমরাও তাদের ছুটির ব্যবস্থা করতে পারিনি। যেহেতু এ সংক্রমণের হার কমে যায়নি এরপরও আমাদের সেবা চালিয়ে যেতে হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন