News71.com
 Bangladesh
 01 Apr 21, 11:36 AM
 245           
 0
 01 Apr 21, 11:36 AM

পিএসসির নন-ক্যাডার পরীক্ষাও স্থগিত॥

পিএসসির নন-ক্যাডার পরীক্ষাও স্থগিত॥

নিউজ ডেস্কঃ দেশে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় এবার নন-ক্যাডার পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।বুধবার (৩১ মার্চ) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, কভিড-১৯ এর ঊর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরের ২য় শ্রেণির (১০ম গ্রেড) ফটো টেকনিশিয়ান পদপ্রার্থীদের আগামী ৬ এপ্রিলে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। সংশ্লিষ্ট সবাইকে লিখিত পরীক্ষার পরবর্তী তারিখ ও সময় পরে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এর আগে গত সোমবার পিএসসির বিশেষ এক সভায় ৪০তম বিসিএসের চলমান মৌখিক পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়। এদিকে গতকাল বুধবার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) নিয়োগ সংক্রান্ত সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়। এছাড়া করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় পূর্ব নির্ধারিত নিয়োগ পরীক্ষা (লিখিত) স্থগিত করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন