News71.com
 Bangladesh
 31 Mar 21, 10:56 PM
 255           
 0
 31 Mar 21, 10:56 PM

রাঙামাটির পর মৌলভীবাজারের সব পর্যটন কেন্দ্র বন্ধ॥

রাঙামাটির পর মৌলভীবাজারের সব পর্যটন কেন্দ্র বন্ধ॥

নিউজ ডেস্কঃ করোনা সংক্রমণে উচ্চ ঝুঁকিপূর্ণ হওয়ায় মৌলভীবাজার জেলার সবকটি পর্যটন কেন্দ্র আগামী ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে সন্ধ্যা ৭টার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন। বুধবার (৩১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। তিনি জানান, দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ রুপ নিয়েছে। এরইমধ্যে দেশের ২৯ জেলায় করোনা সংক্রমণ উচ্চমাত্রায় রয়েছে। উনত্রিশ জেলার মধ্যে মৌলভীবাজার জেলার স্থান শীর্ষে। এতে করোনার সংক্রমণ এড়াতে জেলার সবকটি পর্যটন কেন্দ্র আগামী ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে, সন্ধ্যা ৭টার পর সকল প্রকার দোকানপাট বন্ধ রাখারও নির্দেশ জারি করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এসব নির্দেশনার পর গণসচেতনতা বাড়াতে ও স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য শক্তভাবে কী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যায় এ নিয়ে জেলা প্রশাসন আগামীকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে সংবাদ সম্মেলন করারও কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন