News71.com
 Bangladesh
 31 Mar 21, 09:24 PM
 288           
 0
 31 Mar 21, 09:24 PM

এফবিসিসিআই নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন জসিম উদ্দিনসহ ৮৪ প্রাথী॥

এফবিসিসিআই নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন জসিম উদ্দিনসহ ৮৪ প্রাথী॥

নিউজ ডেস্কঃ ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালনা পরিষদের ২০২১-২৩ মেয়াদের নির্বাচনে সভাপতি প্রার্থী বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিনসহ পরিচালক পদে ৮৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এই নির্বাচনে মোট ৮০টি পরিচালক পদ রয়েছে। এর মধ্যে চেম্বার ও এসোসিয়েশন গ্রুপ থেকে ১৭ জন করে ৩৪ জন হবেন মনোনীত পরিচালক। আর চেম্বার ও এসোসিয়েশন গ্রুপ থেকে ২৩ জন করে ৪৬ জন হবেন নির্বাচিত পরিচালক। তফসিল অনুযায়ী- আজ ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ৫ মে পরিচালক পদের নির্বাচন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন