News71.com
 Bangladesh
 31 Mar 21, 09:23 PM
 255           
 0
 31 Mar 21, 09:23 PM

আগামীকাল বসছে একাদশ সংসদের দ্বাদশ অধিবেশন॥ চলবে ৪ এপ্রিল পর্যন্ত

আগামীকাল বসছে একাদশ সংসদের দ্বাদশ অধিবেশন॥ চলবে ৪ এপ্রিল পর্যন্ত

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা ১১টায় শুরু হচ্ছে। দেশব্যাপীর করোনা প্রভাব বেড়ে যাওয়ায় এটি মাত্র তিন কার্যদিবস চলতে পারে বলে জানা গেছে। সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সংক্ষিপ্ত এ অধিবেশন চলবে ১, ৩ ও ৪ এপ্রিল। বরাবরের মতো এবারও কঠোর স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন চলবে।বুধবার (৩১ মার্চ) সংসদের গণসংযোগ অধিশাখার পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে অধিবেশনে যোগ দিতে হলে সংসদ সদস্যদের করোনা টেস্ট করতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে সংসদে প্রবেশ করতে হবে।

চলমান করোনাভাইরাস প্রাদুর্ভাবে অধিবেশন কভার করতেও সংসদে ঢুকতে পারবেন না সাংবাদিকরা। অধিবেশন চলার সময় ছাড়া অন্য যে কোনো সময় সেখানে সাংবাদিকদের প্রবেশে কোনো বাধা নেই। চিঠিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বেলা ১১টায় একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হবে। দীর্ঘদিন ধরে জাতীয় সংসদে উপস্থিত থেকে দায়িত্বশীলতার সঙ্গে সংসদ অধিবেশন কাভার করে আসছেন সাংবাদিকরা। কিন্তু করোনা মহামারির এ বিশেষ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্বাদশ অধিবেশনেও জাতীয় সংসদ সচিবালয় সাংবাদিকদের কার্ড ইস্যু করছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন