
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি নিজেদের সক্ষমতা নেই, ওরা এখন ধর্ম ব্যবসায়ী হেফাজত-জামায়াতের কাঁধে ভর করেছে। তারা ভর করেছে বলেই তারা সরকার পতনের কথা বলছে। ব্রাহ্মণবাড়িয়া লণ্ডভণ্ড করেছে। লন্ডন থেকে বসে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হচ্ছে। বুধবার (৩১ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি তারা এই সন্ত্রাসী কার্যক্রমগুলো করেছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বাংলাদেশ অগ্রগতি বিশ্বের কাছে তুলে ধরা মুহূর্তে জামাতের কর্মকাণ্ডকে দেশের বিরুদ্ধে যুদ্ধ বলে আখ্যায়িত করেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রসঙ্গে তিনি বলেন, সকল তথ্য-উপাত্ত প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরব। আমরা প্রধানমন্ত্রীকে বলব, হেফাজত বিএনপি যেই হোক তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হবে। এটা প্রমাণ করতে হবে এই স্বাধীন রাষ্ট্রে কোনো ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ করা যাবে না। তিনি আরও বলেন, ১৯৭১ সালে যেভাবে ধ্বংসযজ্ঞ করা হয়েছিল বাড়িঘরে আগুন দিয়েছিল একইভাবে ২৬, ২৭, ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়া ধ্বংস যজ্ঞ চালানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার এবারের ঘটনা কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করার কথা জানান বাংলাদেশ আওয়ামী লীগের এ নেতা।