News71.com
 Bangladesh
 31 Mar 21, 09:22 PM
 239           
 0
 31 Mar 21, 09:22 PM

৫ এপ্রিল থেকে ঢাকায় দশম ডি-৮ শীর্ষ সম্মেলন শুরু॥

৫ এপ্রিল থেকে ঢাকায় দশম ডি-৮ শীর্ষ সম্মেলন শুরু॥

নিউজ ডেস্কঃ আগামী ৫ থেকে ৮ এপ্রিল ভার্চ্যুয়াল মাধ্যমে দশম ডি-৮ শীর্ষ সম্মেলন অনুষ্ঠান হবে। বাংলাদেশ ৮ এপ্রিল দশম ডি-৮ শীর্ষ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বুধবার (৩১ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানান, প্রধানমন্ত্রী দশম ডি-৮ শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করবেন এবং বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য দেবেন বলে আশা করা যাচ্ছে।

এছাড়াও ডি-৮ সম্মেলনে অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরাও ভার্চ্যুয়াল মাধ্যমে বক্তব্য দেবেন। এ সম্মেলনের স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ আগামী দুই বছর ডি-৮ এর চেয়ার দায়িত্ব পালন করবে। এবারের শীর্ষ সম্মেলনে বর্তমান ডি-৮ চেয়ার তুরস্ক, বাংলাদেশকে ডি-৮ চেয়ারের দায়িত্ব হস্তান্তর করবে। তিনি বলেন, বাংলাদেশে এ মুহূর্তে একইসঙ্গে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উদযাপিত হচ্ছে। এ ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে ঢাকায় দশম ডি-৮ শীর্ষ সম্মেলন আয়োজনের আগে বাংলাদেশ সংস্থাটির পরবর্তী দুই বছরের সভাপতিত্ব লাভ করলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা তুলে ধরার নতুন দ্বার উন্মোচন এবং বহুপাক্ষিক কূটনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন