
নিউজ ডেস্কঃ বাংলাদেশের স্বাধীনতায় বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার প্রতি বছর মুক্তিযোদ্ধা উত্তরাধিকারীদের বৃত্তি প্রদান করে। এ বছর দুই হাজার শিক্ষার্থী এই বৃত্তি পাচ্ছেন। বাংলাদেশ ও ভারতের এক অনন্য ঐতিহাসিক উত্তরাধিকার রয়েছে। আমাদের সম্পর্ক গড়ে উঠেছে অভিন্ন সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস এবং ভৌগোলিক উপাদানের ভিত্তিতে। ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং জনগণের উন্নতির জন্য বাংলাদেশের জাতীয় প্রচেষ্টাকে সমর্থন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের ধারাবাহিকতায় কোভিড-১৯ মহামারি চলাকালীনও এই বৃত্তি প্রদান করা হচ্ছে। এটি বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম মানুষের সাথে বন্ধুত্বের প্রতি ভারত সরকার এবং জনগণের অন্তর্নিহিত প্রতিশ্রুতির প্রতিফলন।