News71.com
 Bangladesh
 31 Mar 21, 09:20 PM
 220           
 0
 31 Mar 21, 09:20 PM

অফিস-আদালতে ৫০ শতাংশ উপস্থিতি বাস্তবায়ন হচ্ছে॥জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অফিস-আদালতে ৫০ শতাংশ উপস্থিতি বাস্তবায়ন হচ্ছে॥জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়। এর মধ্যে একটি নির্দেশনা ছিল- অফিস-আদালতে ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে কাজ করতে হবে। ইতোমধ্যেই এই নির্দেশনার বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন, তার মন্ত্রণালয় এই নির্দেশনা শতভাগ বাস্তবায়ন করেছে। আর অন্যান্য মন্ত্রণালয়গুলোও বাস্তবায়ন করেছে এবং এ হার প্রায় ৭০ শতাংশ বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, অন্যান্য মন্ত্রণালয়গুলোতেও বাস্তবায়নের ক্ষেত্রে হয়তো ৭০ ভাগ হয়ে গেছে। কেন্দ্রীয় এবং বড় সিদ্ধান্ত, দুই-একদিনের মধ্যে এটি বাস্তবায়ন হবে। ফরহাদ হোসেন বলেন, গর্ভবতী, অসুস্থ ও যাদের বয়স ৫৫ বছরের বেশি বা যাদের ফুসফুসে সমস্যা রয়েছে, তারা বাড়িতে অবস্থান করে অফিস (হোম অফিস) করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন