News71.com
 Bangladesh
 31 Mar 21, 09:07 PM
 246           
 0
 31 Mar 21, 09:07 PM

ভাষাসৈনিক আবুল হোসেনের মৃত্যু॥

ভাষাসৈনিক আবুল হোসেনের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ ভাষাসৈনিক আবুল হোসেন ইন্তেকাল করেছেন । বার্ধক্যজনিত কারণে আজ বুধবার বিকালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আবুল হোসেনের বড় ছেলে আবুল হাসনাত বিদ্যুৎ জানান, দুপুরের পর হঠাৎ করেই তার বাবা আবুল হোসেনের কোনো সাড়া শব্দ পাচ্ছিলেন না। বিকেল ৪টা ১৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস জানান, মৃত অবস্থায় স্বজনরা ভাষাসৈনিক আবুল হোসেনকে রামেক হাসপাতালে নিয়ে এসেছিলেন। তিনি কিছুদিন থেকে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। জীবদ্দশায় তিনি রাজশাহী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও অসাম্প্রদায়িক আন্দোলনের সামনের সারিতে ছিলেন। ভাষাসৈনিক আবুল হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দীলিপ ঘোষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন