News71.com
 Bangladesh
 31 Mar 21, 08:04 PM
 243           
 0
 31 Mar 21, 08:04 PM

৭১’র মতোই ব্রাহ্মণবাড়িয়ায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে ॥ সংস্কৃতি প্রতিমন্ত্রী

৭১’র মতোই ব্রাহ্মণবাড়িয়ায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে ॥ সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে কথা বলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ১৯৭১ সালে যেভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল, ব্রাহ্মণবাড়িয়ায় সেভাবেই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। হেফাজতকর্মীদের ভাঙচুর ও অগ্নিসংযোগে ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শনে এসে আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সংস্কৃতি হচ্ছে একটি দেশের বড় শক্তি। সেজন্য তারা বারবার সংস্কৃতির ওপর হামলা চালায়। শিল্প-সংস্কৃতির ওপর যে সমস্ত প্রতিষ্ঠান অবদান রাখতে পারে, সে সমস্ত প্রতিষ্ঠানের ওপর বারবার হামলা চালায় তারা। শুধু হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি, জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দিয়েছে। স্বাধীনতার পরাজিত শত্রুরা ধ্বংসযজ্ঞ চালিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বাস করা যায় না এমন ধ্বংসযজ্ঞ ব্রাহ্মণবাড়িয়ায় তারা চালিয়েছে। যেগুলো ক্ষতি হয়েছে, আমরা সেগুলো পুনর্নির্মাণ করব। যারা এ ধ্বংসের সাথে জড়িত, তাদের আইনের আওতায় আনার যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন