News71.com
 Bangladesh
 31 Mar 21, 12:17 PM
 291           
 0
 31 Mar 21, 12:17 PM

১৫ মিনিটের ঝড়ে অন্ধকারে হবিগঞ্জের ২০ লাখ মানুষ॥

১৫ মিনিটের ঝড়ে অন্ধকারে হবিগঞ্জের ২০ লাখ মানুষ॥

নিউজ ডেস্কঃ বৈশাখ মাস শুরুর আগেই হবিগঞ্জে ব্যাপক ঝড় ও বৃষ্টি শুরু হয়েছে। প্রায় ১৫ মিনিটের ঝড়ে জেলার নয়টি উপজেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎহীন হয়ে গেছে সাড়ে ২০ লাখ মানুষ বসবাসরত এ জেলা। মঙ্গলবার (৩০ মার্চ) রাত সাড়ে দশটার দিকে জেলাটির অধিকাংশ এলাকায় প্রায় ১৫ মিনিট ধরে প্রবল ঝড় ও প্রায় ত্রিশ মিনিট সময় ধরে বৃষ্টির সঙ্গে ধমকা হওয়া বয়ে গেছে।

এতে জেলা শহরসহ নয়টি উপজেলায় বিদ্যুতের অনেকগুলো খুঁটি ভেঙ্গে পড়েছে। গাছ ভেঙ্গে পড়েছে লাইনের উপর। অনেক এলাকায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ারও খবর পাওয়া গেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, জেলায় কমপক্ষে ২০টি স্থানে বিদ্যুতের খুটি ভেঙ্গে পড়েছে। একটি স্থানে ট্রান্সফরমারও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পুরো জেলায়ই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মজিদ জানিয়েছেন, জেলা শহরের সাতটি স্থান থেকে খুঁটি ভেঙ্গে পড়ার খবর এসেছে। একটি ট্রান্সফরমারও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আরও অনেক এলাকা ঝড়ে বিধ্বস্ত। লাইন মেরামতের কাজ চলছে। তবে কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন