News71.com
 Bangladesh
 30 Mar 21, 08:04 PM
 305           
 0
 30 Mar 21, 08:04 PM

আগামীকাল থেকেই গণপরিবহনে ৬০ শতাংশ বাড়তি ভাড়া আদায় হবে॥

আগামীকাল থেকেই গণপরিবহনে ৬০ শতাংশ বাড়তি ভাড়া আদায় হবে॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলার শর্তে গণপরিবহনের ভাড়া ৬০ ভাগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল (বুধবার) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামী দুই সপ্তাহ পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। এর আগে সোমবার (২৯ মার্চ) গণপরিবহনে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা জারি করে সরকার। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে করোনা প্রতিরোধে মোট ১৮ দফা নির্দেশনা জারি করা হয়। সেখানে এ কথা বলা হয়।


সরকারের এ নির্দেশনার পর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ গণমাধ্যমকে বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগের ওই সিদ্ধান্তের কথা তিনি জানতে পেরেছেন। তবে এখন পর্যন্ত এ নিয়ে বিআরটিএসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়নি। এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে গত বছরের মতো নির্ধারিত ভাড়ার চেয়ে ৬০ শতাংশ ভাড়া বাড়াতে হবে।’মালিকদের ৬০ শতাংশ বাড়তি ভাড়া দাবির বিষয়টি রাতেই প্রস্তাব আকারে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠায় বিআরটিএ। সেই প্রস্তাবের ভিত্তিতেই আজ গণপরিবহনের ভাড়া ৬০ ভাগ বাড়ানোর বিষয়টি জানালেন মন্ত্রী ওবায়দুল কাদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন