News71.com
 Bangladesh
 30 Mar 21, 07:40 PM
 236           
 0
 30 Mar 21, 07:40 PM

করোনা ভাইরাসে আক্রান্ত।। সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু আইসিইউতে

করোনা ভাইরাসে আক্রান্ত।। সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু আইসিইউতে

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন আছেন সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু।

মঙ্গলবার (৩০ মার্চ) সকালে তার ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মো. মহিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ১৫ মার্চ আব্দুল মতিন খসরু সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৬ মার্চ সকালে তার রিপোর্ট পজিটিভ আসে। ওইদিনই তাকে সিএমএইচে ভর্তি করা হয়। গত রবিবার রাত ১২টার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। অ্যাডভোকেট মো. মহিন আরো জানান, তার শারীরিক অবস্থা এখন ভালো আছে। অক্সিজেনের লেভেলও ঠিক আছে। তবে শরীরে সোডিয়ামের মাত্রা কিছুটা কমে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন