News71.com
 Bangladesh
 30 Mar 21, 07:40 PM
 303           
 0
 30 Mar 21, 07:40 PM

বৃহস্পতিবার থেকে অর্ধেক আসন ফাঁকা রেখে চলবে ট্রেন।।

বৃহস্পতিবার থেকে অর্ধেক আসন ফাঁকা রেখে চলবে ট্রেন।।

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে সব ট্রেনে ৫০ শতাংশ যাত্রী পরিবহন করা হবে। যার অর্ধেক টিকিট কাউন্টারে ও বাকি অর্ধেক অনলাইনে বিক্রি করা হবে। আসনবিহীন কোনো টিকিট থাকবে না। মঙ্গলবার (৩০ মার্চ) বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। রেলওয়ের বিজ্ঞপ্তিতে যাত্রীদের উদ্দেশে কিছু নির্দেশনাও দেওয়া হয়। যার মধ্যে রয়েছে- ট্রেনে ভ্রমনিচ্ছুক যাত্রীদের নিজ নিজ টিকিট নিশ্চিত করেই কেবল ট্রেনে ভ্রমণের জন্য অনুরোধ করা হলো। টিকিটবিহীন কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে পারবেন না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন