News71.com
 Bangladesh
 30 Mar 21, 11:44 AM
 284           
 0
 30 Mar 21, 11:44 AM

রাজধানীতে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে॥ নিহত একজন

রাজধানীতে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে॥ নিহত একজন

নিউজ ডেস্কঃ রাজধানীর সূত্রাপুরের লালকুঠিতে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে অনন্ত (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাতে সূত্রাপুর থানার ফরাশগঞ্জ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে অনন্তকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অনন্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা বন্ধু সারোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, তারা ৮-১০ জন বন্ধু মিলে রাত ৯টা থেকে ফরাশগঞ্জ ঘাটে আড্ডা দিচ্ছিলেন। এরপর রাত ১১টার দিকে তারা সেখান থেকে বাসায় ফেরার সময় স্থানীয় ফেরদৌস, আল আমিন, সাব্বিরসহ ৯-১০ জন মিলে অনন্ত ও সাজুকে মারধর শুরু করে। এক পর্যায়ে তারা অনন্ত ও সাজুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাদের দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অনন্তকে মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন