News71.com
 Bangladesh
 30 Mar 21, 11:22 AM
 237           
 0
 30 Mar 21, 11:22 AM

রাত ১০ টার পর অপ্রয়োজনে বাইরে গেলে ব্যবস্থা নেবে পুলিশ॥ জনপ্রশাসন প্রতিমন্ত্রী

রাত ১০ টার পর অপ্রয়োজনে বাইরে গেলে ব্যবস্থা নেবে পুলিশ॥ জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারের ১৮ দফার মধ্যে রাত ১০টার পর অপ্রয়োজনে ঘরের বাইরে যাওয়া নিয়ন্ত্রণে পুলিশ ও সিভিল প্রশাসন মাঠে থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। গত কয়েকদিন ধরে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সোমবার (১৯ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়। এরমধ্যে ১১ নম্বর দফায় বলা হয়, অপ্রয়োজনীয় ঘোরাফেরা/আড্ডা বন্ধ করতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বাইরে বের হওয়া নিয়ন্ত্রণ করতে হবে।

সরকারের ১৮ দফা নিয়ে সচিবালয়ে নিজ দপ্তরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা গতবছরে প্রথমে রাত ৮টা, পরে ১০টা করে দিয়েছিলাম। এখন এই জায়গাটা একটু নিয়ন্ত্রণ করা যে অযথা বাইরে আসা মানে আক্রান্ত হওয়া। এখনকার ভাইরাসের স্ট্রেইনটা ভয়াবহ এবং ৭০ শতাংশ দ্রুত ছড়াচ্ছে। আপনি আক্রান্ত হলে আপনার পরিবারের বৃদ্ধ সদস্য আক্রান্ত হবে এবং তার জীবনের ঝুঁকি আছে। সেই কথা চিন্তা করে অপ্রয়োজনীয় ঘোরাফেরায় সতর্ক থাকতে হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, রাত ১০টার পরে বাইরে বের হওয়ার বিষয়টা নিয়ন্ত্রণ করতে হবে। আমরা অবশ্যই রাস্তাঘাটে নিয়ন্ত্রণের ব্যবস্থা করবো। আমাদের পুলিশ প্রশাসন এখানে কাজ করবে। জরুরি কাজ ছাড়া অপ্রয়োজনে কেউ যাতে বাইরে না যায় সেটি আমরা নিশ্চিত করবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন