News71.com
 Bangladesh
 30 Mar 21, 11:22 AM
 221           
 0
 30 Mar 21, 11:22 AM

চলমান তারল্য সংকট মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপ জরুরি॥প্রধানমন্ত্রী

চলমান তারল্য সংকট মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপ জরুরি॥প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ কোভিড-১৯ ও কোভিড পরবর্তী সময়ে তারল্য সংকটের দ্রুত সমাধান এবং ঋণের বোঝা লাঘবে সমন্বিত বৈশ্বিক পদক্ষেপ ও বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ও কোভিড-১৯ পরবর্তী সময়ে তারল্য সংকট মোকাবিলা ও ঋণের বোঝা লাঘবে আমাদের উচ্চাভিলাষী-সমন্বিত বৈশ্বিক কর্মপরিকল্পনা প্রয়োজন।

সোমবার (২৯ মার্চ) দিনগত রাতে ‘ইন্টারন্যাশনাল ডেট আর্কিটেকচার অ্যান্ড লিকুইডিটির’ ওপর ‘ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট ইন দ্য এরা অব কোভিড-১৯ অ্যান্ড বিয়ন্ড ইনিশিয়েটিভ’ শীর্ষক রাষ্ট্র ও সরকার প্রধানদের এক ভার্চ্যুয়াল বৈঠকে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। কোভিড-১৯ এর মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠতে পুরো বিশ্বকে যখন অত্যন্ত কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, তখন উদ্ভূত পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ নিশ্চিতে জরুরি ও দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেস বিশ্ব নেতাদের এ বৈঠকে আহ্বায়কের দায়িত্ব পালন করেন। তারল্য সরবরাহে ও ঋণ সমস্যা সমাধানে অধিকতর সাহসী ও সমন্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তার গুরুত্ব তুলে ধরাই এ উচ্চ পর্যায়ের ভার্চ্যুয়াল বৈঠকের লক্ষ্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন