News71.com
 Bangladesh
 30 Mar 21, 10:35 AM
 242           
 0
 30 Mar 21, 10:35 AM

৩১ মার্চের নির্বাচন অনুষ্ঠিত হবে।। ইউপি ভোট নিয়ে সিদ্ধান্ত ১ এপ্রিল

৩১ মার্চের নির্বাচন অনুষ্ঠিত হবে।। ইউপি ভোট নিয়ে সিদ্ধান্ত ১ এপ্রিল

নিউজ ডেস্কঃ দেশে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছানোয় সরকারের ১৮ দফা নির্দেশনার পর জরুরি বৈঠক করেছে নির্বাচন কমিশন। আজ সোমবার বিকালে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে বিদ্যমান পরিস্থিতিতে ভোট নিয়ে আলোচনা হয়।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘৩১ মার্চে কয়েকটি নির্বাচন রয়েছে; এ নির্বাচনগুলো হবে। তবে ১১ এপ্রিল ইউপি, পৌর ও সংসদের উপনির্বাচন রয়েছে। এ বিষয়ে অনির্ধারিত বৈঠকে আলোচনা হলেও ১ এপ্রিল কমিশন সভার পর সিদ্ধান্ত জানানো হবে।’ প্রথম ধাপে ১৯ জেলার ৬৪ উপজেলার ৩৭১ ইউপি, ষষ্ঠ ধাপের ১১ পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের প্রার্থীরা এখন প্রচারে রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন