
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের প্রক্রিয়া শুরুর পর কারিগরি জটিলতায় প্রায় ৮১ ঘণ্টা বন্ধ থাকায়, প্রয়োজনে আবেদনের সময়সীমা বাড়ানোর কথা বলেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে তার আর প্রয়োজন হবে না বলে জানিয়েছে তারা। ফলে আগামী ৩১ মার্চেই শেষ হচ্ছে অনলাইনে আবেদন প্রক্রিয়া। আবেদন ফি জমা দেওয়া যাবে পহেলা এপ্রিল রাত ১২টা পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মোস্তাফিজুর রহমান এই তথ্য জানিয়েছেন।