News71.com
 Bangladesh
 30 Mar 21, 10:32 AM
 235           
 0
 30 Mar 21, 10:32 AM

রিমান্ড শেষে কারাগারে।। ছাত্র অধিকার পরিষদের ৩০ নেতাকর্মী

রিমান্ড শেষে কারাগারে।। ছাত্র অধিকার পরিষদের ৩০ নেতাকর্মী

নিউজ ডেস্কঃ রাজধানীতে মোদি বিরোধী বিক্ষোভ থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৩০ নেতাকর্মীকে আটক করা হয়। তাদের দু’দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন। রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম আকন্দ।

অপরদিকে আসামিপক্ষে আইনজীবী সিরাজুল ইসলাম, খাদেমুল ইসলাম ও তৌফিক শাহরিয়ার তাদের জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান। একইদিনে সন্দেহজনকভাবে গ্রেফতার ইলিয়াস মিয়া নামে অপর এক আসামিকে একদিনের রিমান্ডে পাঠানো হয়। এর আগে গত ২৬ মার্চ ছাত্র অধিকারের ৩০ নেতাকর্মীর দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন