News71.com
 Bangladesh
 30 Mar 21, 10:32 AM
 210           
 0
 30 Mar 21, 10:32 AM

ঘাটাইলে পুকুর থেকে গ্রেনেড উদ্ধার।।

ঘাটাইলে পুকুর থেকে গ্রেনেড উদ্ধার।।

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাউটে নগর গ্রামের একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ মার্চ) দুপুর ২টার দিকে গ্রেনেডটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, রোববার (২৮ মার্চ) বিল থেকে মাটি এনে ওই গ্রামের কোভিদ হোসেন জায়গা ভরাট করার সময়, গ্রেনেড জাতীয় বস্তুটি দেখে তার বাড়ির পুকুরে ফেলে দেন। সোমবার দুপুরে স্থানীয় প্রশাসন খবর পেয়ে ওই পুকুরের পানি সেচে গ্রেনেডটি উদ্ধার করে। ঘাটাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার আমির খসরু জানান, ঢাকা থেকে বোম ডিসপোজাল টিম এসেছে। তারা গ্রেনেডটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন