
নিউজ ডেস্কঃ চাকরিপ্রার্থীদের দাবির মুখে ৪৩ তম বিসিএসের আবেদনের সময় আরও তিন মাস বাড়ানো হয়েছে। পাশাপাশি পরীক্ষার চূড়ান্ত তারিখও পিছিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পিএসসি। আবেদন জমা দেওয়ার সময় ৩১ মার্চের পরিবর্তে আগামী ৩০ জুন সন্ধ্যা ৬ টা পর্যন্ত বাড়ানো হলো।
করোনায় ক্লাস-পরীক্ষা না হওয়ায় চাকরিপ্রার্থীদের আবেদন ও এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে আবেদনের তারিখ ৩১ জানুয়ারির পরিবর্তে ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিল। ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ৬ আগস্ট নির্ধারণ করা থাকলেও এখন তা ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পিএসসি।