News71.com
 Bangladesh
 29 Mar 21, 06:48 PM
 288           
 0
 29 Mar 21, 06:48 PM

উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডবলীলায় বিএনপি জড়িত।। ওবায়দুল কাদের

উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডবলীলায় বিএনপি জড়িত।। ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন স্থানে উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডবলীলায় যে বিএনপি জড়িত তা দিবালোকের মতো পরিষ্কার বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (২৯ মার্চ) দুপুরে ওবায়দুল কাদের মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দেশের বিভিন্ন স্থানে উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডবলীলায় যে বিএনপি জড়িত তা দিবালোকের মতো পরিষ্কার। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর উপর ভর করে বিএনপি আবার জ্বালাও পোড়াও রাজনীতি শুরু করছে। দেশে যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় সেজন্য বিএনপি একটি সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কে দিচ্ছে। এসব দেশবিরোধী কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলা করতে আওয়ামী লীগ ও সরকার প্রস্তুত। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সব অপতৎপরতা রুখতে এবং প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি আরো বলেন, বিএনপি তাদের চিরাচরিত দায় চাপানোর রাজনীতি অব্যাহত রাখলেও জনগণের কাছে আজ স্পষ্ট যে তারা রাজনৈতিক পরাজয় রুখতে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কানি দিচ্ছে। বিএনপি নেতাদের থলের বিড়াল বের হতে চলেছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থা গত ২ থেকে ৩ দিনের তাণ্ডবে বিএনপি'র উস্কানি দেওয়ার তথ্য প্রমাণ পেয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন