News71.com
 Bangladesh
 29 Mar 21, 06:29 PM
 264           
 0
 29 Mar 21, 06:29 PM

সাধারণ ছুটির ব্যাপারে কোনো আলোচনা হয়নি।। জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সাধারণ ছুটির ব্যাপারে কোনো আলোচনা হয়নি।। জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ১৮টি নির্দেশনা জারি করলেও সাধারণ ছুটি দেওয়ার কোনো চিন্তা-ভাবনা আপাতত নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, আমাদের এ রকমের কোনো সিদ্ধান্ত নেই। সাধারণ ছুটি দেওয়ার ব্যাপারে এ পর্যন্ত কোনো আলোচনা হয়নি। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা কাজ করেছি, সাংবাদিকরা মাঠে ছিলেন, অনেকে আক্রান্ত হয়েছেন। অনেকে সতর্ক থাকায় এখন পর্যন্ত ভালো আছেন। সেক্ষেত্রে আমাদের কার্যক্রম চলতে থাকবে। এখন পর্যন্ত সাধারণ ছুটি বা ওই ধরনের চিন্তা-ভাবনা নেই। তবে আমরা সতর্ক হলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন