News71.com
 Bangladesh
 29 Mar 21, 06:27 PM
 242           
 0
 29 Mar 21, 06:27 PM

দেশে করোনা শনাক্তে রেকর্ড।। গত ৭ মাসে সর্বোচ্চ মৃত্যু ৪৫ জনের

দেশে করোনা শনাক্তে রেকর্ড।। গত ৭ মাসে সর্বোচ্চ মৃত্যু ৪৫ জনের

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এটিই গত সাত মাসে করোনায় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে আট হাজার ৯৪৯ জনের। এর আগে গত বছরের ২৮ আগস্ট করোনায় মৃত্যু হয়েছিল ৪৭ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ১৮১ জন। দেশে এ বছর করোনায় এক দিনে এটিই সর্বোচ্চ শনাক্ত। এর আগে গত বছরের ২ জুলাই করোনা শনাক্ত হয়েছিল চার হাজার ১৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ৮৯৫ জনে।

সোমবার (২৯ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৭৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৩৮ হাজার ১৮ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন