News71.com
 Bangladesh
 29 Mar 21, 02:30 PM
 296           
 0
 29 Mar 21, 02:30 PM

আজ পবিত্র শবেবরাত।।

আজ পবিত্র শবেবরাত।।

 

নিউজ ডেস্কঃ পবিত্র শবেবরাত বা লাইলাতুল বরাত আজ। প্রতিবছর ধর্মপ্রাণ মুসলমানরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় শবেবরাতের রাতে মহান আল্লাহর রহমত কামনায় নফল ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পবিত্র শবেবরাত পালন করেন। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রবিবার আলাদা বাণী দিয়েছেন।

 

হিজরি বছরের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে মুসলমানরা সৌভাগ্যের রজনী মনে করেন। ইসলাম ধর্ম মতে, মহিমান্বিত এই রাতে মহান রাব্বুল আলামিন তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজকারসহ বিভিন্ন ইবাদত-বন্দেগি করে থাকেন।

 

এদিকে ১৪৪২ হিজরির পবিত্র শবেবরাত উদযাপন উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আজ সোমবার বাদ মাগরিব ‘শবেবরাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। ওয়াজ মাহফিল শেষে বাদ এশা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। ওয়াজ, দোয়া ও মোনাজাত করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন