News71.com
 Bangladesh
 29 Mar 21, 02:27 PM
 247           
 0
 29 Mar 21, 02:27 PM

কোভিড-১৯ জনস্বাস্থ্য সংক্রান্ত প্রথম জাতীয় কংগ্রেস ঢাকায়।।

কোভিড-১৯ জনস্বাস্থ্য সংক্রান্ত প্রথম জাতীয় কংগ্রেস ঢাকায়।।

 

নিউজ ডেস্কঃ কোভিড-১৯ ও জনস্বাস্থ্য সংক্রান্ত সমস্যা মোকাবিলায় রোগতত্ত্ব এবং জনস্বাস্থ্যের গুরুত্ব নিয়ে ঢাকায় প্রথম জাতীয় কংগ্রেসের আয়োজন করা হয়েছে। ৩১ মার্চ ও ১ এপ্রিল বাংলাদেশের ঢাকায় দু’দিনব্যাপী এ কংগ্রেস অনুষ্ঠিত হবে। রোববার (২৮ মার্চ) ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানায়। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি), বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটউট এবং বাংলাদেশ এপিডিমিওলোজি অ্যাসোসিয়েশন যৌথভাবে এই কংগ্রেসের আয়োজন করছে।  এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ও ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এই কংগ্রেসে অংশ নেবেন। 

 

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই অনুষ্ঠানে কোভিড-১৯ মহামারি চলাকালে বাংলাদেশ ও বিশ্বের মানুষের জীবন বাঁচাতে, তাদের সুস্থ রাখতে ‘ফিল্ড এপিডিমিওলোজি’ এবং জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন