News71.com
 Bangladesh
 29 Mar 21, 11:15 AM
 269           
 0
 29 Mar 21, 11:15 AM

ডেঙ্গু নিয়ন্ত্রণে।। ১ এপ্রিল থেকে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

ডেঙ্গু নিয়ন্ত্রণে।। ১ এপ্রিল থেকে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

 

নিউজ ডেস্কঃ ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে আগামী বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। রোববার (২৮ মার্চ) সন্ধ্যায় নগর ভবনের বুড়িগঙ্গা হলে নিয়মিত সাপ্তাহিক মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।

 

ডিএসসিসি মেয়র বলেন, গতবছর আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রমে সফলতা পেয়েছি। সেই সফলতা ধরে রাখতে এবছর আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সেজন্য আপনাদের এ বছর আরও বেশি পরিশ্রম করতে হবে এবং ঢাকাবাসীকে ডেঙ্গু রোগের প্রকোপ থেকে মুক্তি দিতে তদারকি বাড়াতে হবে। বাড়াতে হবে সমন্বিত সামগ্রিক কার্যক্রমও। পাশাপাশি নগরবাসীকে স্বস্তি দিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা জোরদার করতে হবে। তাই, ডেঙ্গু মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে আগামী ১ এপ্রিল থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করুন।  

 

রাজধানীবাসীকে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে স্বপ্রণোদিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তাপস বলেন, ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে আপনারা নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসুন। কারণ এ মশার প্রজননস্থল আমাদের সবার নিজ আবাসস্থল ও বসতবাড়ির চারপাশ। তাই নিজেদের আবাসস্থলের আঙিনা ও চারপাশ পরিষ্কার রাখা জরুরি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন