News71.com
 Bangladesh
 29 Mar 21, 11:11 AM
 208           
 0
 29 Mar 21, 11:11 AM

পৌরসভায় নগর পরিকল্পনাবিদ নিয়োগ দেবে সরকার।। মন্ত্রী তাজুল ইসলাম

পৌরসভায় নগর পরিকল্পনাবিদ নিয়োগ দেবে সরকার।। মন্ত্রী তাজুল ইসলাম

 

নিউজ ডেস্কঃ সরকার দেশের প্রতিটি পৌরসভায় একজন করে নগর পরিকল্পনাবিদ নিয়োগের উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। সব পৌরসভার জন্য মাস্টারপ্ল্যান প্রণয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার কথাও জানান তিনি। রোববার (২৮ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স-বিআইপি আয়োজিত ‘স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে পরিকল্পনার গুরুত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান মন্ত্রী। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশকে আরও উন্নত ও সমৃদ্ধ করতে হলে একটি জাতীয় পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন এবং সেই পরিকল্পনা অবশ্যই দীর্ঘমেয়াদি হতে হবে। সেই পরিকল্পনায় অবশ্যই একটি সুনির্দিষ্ট দর্শন থাকতে হবে। 

 

মন্ত্রী আরও বলেন, যদি ঢাকাকে কেন্দ্র করে মাস্টারপ্ল্যান করা হয় তাহলে ৫০ বছর পর এই শহরে কত মানুষ বাস করবে, অবকাঠামোগত কী উন্নয়ন হবে, শিক্ষার হার, মাথাপিছু আয় কত হবে, লাইফস্টাইল কেমন হবে ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে পরিকল্পনা করলে তবেই সাফল্য আসবে। তিনি বলেন, গ্রাম থেকে সাধারণ মানুষের শহরে আসা বন্ধ করতে হলে শহরের সব সুযোগ-সুবিধা গ্রামে পৌঁছে দেওয়ার কোনো বিকল্প নেই। আর এ লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ‘আমার গ্রাম, আমার শহর’ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে ১৫টি গ্রাম নিয়ে একটি পাইলট প্রকল্পের কাজ শুরু করেছে সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন