
নিউজ ডেস্কঃ হেফাজতে ইসলামের সন্ত্রাসী তাণ্ডবের বিরুদ্ধে লাঠি মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এবং দলটির সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। রোববার (২৮ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ, বায়তুল মোকাররম মসজিদ, তোপখানা, পল্টন, বিজয় নগর এলকায় এ লাঠি মিছিল ও সমাবেশ করা হয়।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন জাসদ সহ-সভাপতি মীর হোসাইন আখতার, নুরুল আকতার, বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাসদ যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন প্রমুখ। সমাবেশ ও মিছিলে আরও উপস্থিত ছিলেন জাসদের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী।