News71.com
 Bangladesh
 28 Mar 21, 10:58 PM
 267           
 0
 28 Mar 21, 10:58 PM

করোনা আপডেট।। ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৯০৮

করোনা আপডেট।। ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৯০৮

 

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসে মৃত্যু ও শনাক্ত কমছে না। গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় ৮ হাজার ৯০৪ জনের মৃত্যু হলো। আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯০৮ জন। এ নিয়ে ৫ লাখ ৯৫ হাজার ৭১৪ জন করোনা রোগী শনাক্ত হলো দেশে। করোনায় আক্রান্ত বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ২ হাজার ১৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ  হয়েছেন মোট ৫ লাখ ৩৫ হাজার ৯৪১ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন