News71.com
 Bangladesh
 28 Mar 21, 10:49 PM
 269           
 0
 28 Mar 21, 10:49 PM

স্বাধীনতার সুফল বাংলাদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবো।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্বাধীনতার সুফল বাংলাদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবো।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

নিউজ ডেস্কঃ উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা পুর্নব্যক্ত করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা। সেই স্বাধীনতার সুফল বাংলাদেশের মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দেবো। রোববার (২৮ মার্চ) দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা। সেই স্বাধীনতার সুফল বাংলাদেশের মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দেবো এবং সেটা দেওয়ার মতো দক্ষতা বাংলাদেশ অর্জন করেছে। সেটা অর্জন করেছে বলেই আজ সারা বিশ্ব বাংলাদেশের জনগণকে সম্মানিত করেছে। শেখ হাসিনা বলেন, আমাদের অনেক দূর যেতে হবে, আজ আমরা উন্নয়নশীল দেশ, আজ বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, আজ বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে, আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশকে আমরা উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। যেটা জাতির পিতার স্বপ্ন।

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন