News71.com
 Bangladesh
 28 Mar 21, 09:39 PM
 313           
 0
 28 Mar 21, 09:39 PM

হেফাজতকে ধর্মের নামে রাজনীতি ও ব্যবসা করতে দেওয়া হবে না।। সাবেক চসিক মেয়র নাছির

হেফাজতকে ধর্মের নামে রাজনীতি ও ব্যবসা করতে দেওয়া হবে না।। সাবেক চসিক মেয়র নাছির

 

নিউজ ডেস্কঃ হেফাজতকে ইসলাম ধর্মের নাম দিয়ে রাজনীতি ও ব্যবসা-বাণিজ্য করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন। হেফাজত ইসলামের ডাকা হরতালের প্রতিবাদে নগর আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। রোববার (২৮ মার্চ) সকাল থেকে বেলা ১টা পর্যন্ত নগরের দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়, বহদ্দারহাট মোড় ও অক্সিজেন মোড়ে পৃথক পৃথক সমাবেশে বক্তব্য দেন তিনি। আ জ ম নাছির বলেন, প্রয়োজনে নগর আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে হেফাজতের যেকোনো কর্মসূচি প্রতিহত করতে আমরা প্রস্তুত আছি।  

 

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এ অনুষ্ঠানে অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা এসেছেন। তাদের আগমন নিয়ে তাদের কোনো মাথাব্যথা ছিল না। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে তারা বিএনপি-জামায়াতের কঠিন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এখানে দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্রকারীদের হাত রয়েছে। বিএনপি- জামায়াত ও স্বাধীনতা বিরোধী চক্র হেফাজতকে সামনে রেখে দেশব্যাপী এ অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে। আমরা তাদের শক্ত হাতে দমন করবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন