News71.com
 Bangladesh
 28 Mar 21, 09:34 PM
 229           
 0
 28 Mar 21, 09:34 PM

বায়তুল মোকাররমে সংঘর্ষ।। হেফাজতের ৫০০ জনের বিরুদ্ধে মামলা

বায়তুল মোকাররমে সংঘর্ষ।। হেফাজতের ৫০০ জনের বিরুদ্ধে মামলা

 

নিউজ ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে গতকাল শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সামনে পুলিশের সঙ্গে বাংলাদেশ হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সংর্ঘষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫০০ জনের বিরুদ্ধে মামলা করেছে। রবিবার পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক সাংবাদিকদের এ তথ্য জানান। 

 

রবিবার বিকালে এ বিষয়ে জানতে চাইলে ওসি আবু বকর বলেন, শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্টন থানায় মামলা করেছে। মামলার নম্বর ৫৭। এই মামলায় ৫০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। তবে ওই ঘটনায় এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তাদেরকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন