News71.com
 Bangladesh
 28 Mar 21, 09:25 PM
 233           
 0
 28 Mar 21, 09:25 PM

রংপুরের পীরগাছায় ভাতিজিকে উত্ত্যক্তের প্রতিবাদ।। চাচাকে পিটিয়ে হত্যা

রংপুরের পীরগাছায় ভাতিজিকে উত্ত্যক্তের প্রতিবাদ।। চাচাকে পিটিয়ে হত্যা

 

নিউজ ডেস্কঃ ভাতিজিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রংপুরের পীরগাছায় মিজানুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রবিবার দুপুর ২টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় বখাটে নুর আলমকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন