News71.com
 Bangladesh
 28 Mar 21, 02:44 PM
 255           
 0
 28 Mar 21, 02:44 PM

আগামী তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা।।

আগামী তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা।।

 

নিউজ ডেস্কঃ সারা দেশে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এতে রাজধানীসহ প্রায় সারা দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। এক সপ্তাহ ধরে প্রায় একই অবস্থা চলছে। তবে আগামী তিন দিনের মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরই তাপপ্রবাহ কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

 

গতকাল শনিবারের (২৭ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাঙামাটি ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সন্দ্বীপসহ ফেনী, কক্সবাজার ও চাঁদপুর জেলা এবং রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষের দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন