News71.com
 Bangladesh
 28 Mar 21, 02:39 PM
 244           
 0
 28 Mar 21, 02:39 PM

রোহিঙ্গাদের ভোটার হিসেবে তালিকাভুক্তি।। কক্সবাজার পৌরসভার তিন কাউন্সিলর গ্রেফতার

রোহিঙ্গাদের ভোটার হিসেবে তালিকাভুক্তি।। কক্সবাজার পৌরসভার তিন কাউন্সিলর গ্রেফতার

 

নিউজ ডেস্কঃ কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর জাবেদ কায়সার নোবেল ও রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৮ মার্চ) ভোরে কক্সবাজার শহরের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে রোহিঙ্গাদের এদেশের নাগরিক করার অভিযোগে রয়েছে।

 

তাদের আটক অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়-চট্টগ্রাম-২ এর উপ-পরিচালক মাহবু্ব আলম ও সহকারী পরিচালক শরীফ উদ্দীন। সহকারী পরিচালক শরীফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, কাউন্সিলের দায়িত্ব পালনকালে এই তিন কাউন্সিলের বিরুদ্ধে অবৈধভাবে রোহিঙ্গা নাগরিকদের ভোটার হিসেবে তালিকাভুক্ত করার অভিযোগ পেয়েছি। এর পরিপ্রেক্ষিতে মামলা করে দুদক। এরপর তাদের আটক করা হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন