News71.com
 Bangladesh
 28 Mar 21, 02:36 PM
 201           
 0
 28 Mar 21, 02:36 PM

হোপ ডিজিটালের বিরুদ্ধে গ্রাহকদের।। ৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

হোপ ডিজিটালের বিরুদ্ধে গ্রাহকদের।। ৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

 

নিউজ ডেস্কঃ মাসে প্রতি লাখে লভ্যাংশ আট হাজার টাকা। দুই বছরে বিনিয়োগ দ্বিগুণ! হোপ ডিজিটাল সিটির এমন টোপে সর্বস্বান্ত প্রায় তিন হাজার গ্রাহক। গ্রাহকদের প্রায় ৬০ কোটিপতি টাকা নিয়ে উধাও প্রতিষ্ঠানটি। ভুক্তভোগীদের বেশির ভাগই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। অবসরের পাওয়া টাকা খুইয়ে অভাব অনটনে দিন কাটাচ্ছেন প্রায় সবাই। 

 

সাবেক সেনা সদস্য জামিরুল ইসলাম এক সহকর্মীর মাধ্যমে খোঁজ পান হোপ ডিজিটাল সিটির। প্রতিষ্ঠানটিতে টাকা রাখলে মাসে প্রতি লাখে মিলবে আট হাজার টাকা। সহকর্মীর এমন পরামর্শে ২০১৯ সালের ডিসেম্বরে ৫ লাখ টাকা বিনিয়োগ করেন। প্রথম মাসে লভ্যাংশের টাকাও পান। তারপর থেকেই খিলক্ষেত এলাকার নিকুঞ্জে প্রতিষ্ঠানটির অফিস বন্ধ। ভুক্তভোগীদের দাবি প্রায় ৬০ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফারুক হোসেন, ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম ও তাজুল ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন