
নিউজ ডেস্কঃ হেফাজতে ইসলামের ডাকা হরতালের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। আজ রবিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় ঢাকা মহানগর আওয়ামী লীগ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ ও ঢাকা মহানগর দক্ষিণ কৃষকলীগের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জড়ো হতে থাকেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০টার দিকে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। তাঁরা হেফাজতে ইসলামের ডাকা হরতালের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং হরতাল প্রতিরোধের ঘোষণা দেন। পরে মিছিলটি জিরোপয়েন্ট ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।