News71.com
 Bangladesh
 28 Mar 21, 10:23 AM
 225           
 0
 28 Mar 21, 10:23 AM

নেত্রকোনার দুর্গাপুরে যুবলীগের হরতাল বিরোধী মিছিল।।

নেত্রকোনার দুর্গাপুরে যুবলীগের হরতাল বিরোধী মিছিল।।

 

নিউজ ডেস্কঃ হেফাজতে ইসলামের ডাকা রোববারের (২৮ মার্চ) হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ নেতাকর্মীরা। শনিবার রাতে দুর্গাপুর পৌর শহরের কলেজ রোড থেকে যুবলীগ নেতাকর্মীরা শতাধিক মোটরসাইকেল সহকারে বিক্ষোভ মিছিলটি বের করে। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়।

 

এ সময় উপজেলা যুবলীগ সভাপতি আবদুল হান্নান ও সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জির নেতৃত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি পাভেল চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীন, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন,  সদর ইউনিয়ন আহ্বায়ক আহমদ, বাকলজোড়া ইউনিয়ন সাধারণ সম্পাদক রাজন, কুল্লাগড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ওমর ফারুক বাবু, চন্ডিগড় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। 

 

কর্মসূচিতে তারা বলেন, সারা দেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপিত হচ্ছে। এর মাঝেও দুষ্কৃতিকারীরা এই উৎসব বিনষ্ট ও দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য উঠেপড়ে লেগেছে। এই সব দুষ্কৃতিকারীদের শক্ত হাতে মোকাবিলা করার জন্য আমরা যুবলীগের নেতাকর্মীরা সব সময় রাজপথে থাকবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন