News71.com
 Bangladesh
 26 Mar 21, 11:32 PM
 271           
 0
 26 Mar 21, 11:32 PM

গান্ধী শান্তি পুরস্কার।। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে পুরস্কার গ্রহণ করলেন শেখ রেহানা

গান্ধী শান্তি পুরস্কার।। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে পুরস্কার গ্রহণ করলেন শেখ রেহানা

 

নিউজ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেওয়া 'গান্ধী শান্তি পুরস্কার' হস্তান্তর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুত্রুবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় প্যারেড গ্রাউন্ড পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানের এক পর্যায়ে বঙ্গবন্ধুর অর্জিত গান্ধী শান্তি পুরস্কার হস্তান্তর করেন মোদি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে পুরস্কার গ্রহণ করেন শেখ রেহানা।

 

গত ২২ মার্চ ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় ২০২০ সালের গান্ধী শান্তি পুরস্কারের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ঘোষণা করে। বঙ্গবন্ধুকে প্রথমবারের মতো মরণোত্তর এই পুরস্কার দেওয়া হয়েছে। গান্ধী শান্তি পুরস্কারের বিচারকমণ্ডলীর প্রধান ছিলেন মোদি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার দেওয়ায় ভারত সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ। ২৩ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন