News71.com
 Bangladesh
 26 Mar 21, 11:30 PM
 274           
 0
 26 Mar 21, 11:30 PM

মতিঝিলে সংঘর্ষের ঘটনায়।। ৫১ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

মতিঝিলে সংঘর্ষের ঘটনায়।। ৫১ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

 

নিউজ ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে মতিঝিল এলাকায় বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় ৫১ জনকে আসামি করে মামলা হয়েছে। পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মিন্টু কুমার বাদী হয়ে এ মামলাটি করেছেন বলে জানা গেছে। তবে ওই মামলায় সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের নাম নেই। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর মতিঝিল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের দল যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা। 

 

এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মোট ৩৩ জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলামকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ বলছে, এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনকে আটক আছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন