News71.com
 Bangladesh
 26 Mar 21, 08:41 PM
 255           
 0
 26 Mar 21, 08:41 PM

ভারত-বাংলাদেশকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।। নরেন্দ্র মোদি

ভারত-বাংলাদেশকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।। নরেন্দ্র মোদি

নিউজ ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এ অঞ্চলের উন্নতির জন্য ভারত-বাংলাদেশকে একসঙ্গে এগিয়ে যেতে হবে। একই উন্নয়নের লক্ষে বাংলাদেশ-ভারত এগিয়ে যাচ্ছে। আজ শুক্রবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর ১০ম দিনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং অনুষ্ঠানের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এবং জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীসহ বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন