News71.com
 Bangladesh
 26 Mar 21, 08:37 PM
 246           
 0
 26 Mar 21, 08:37 PM

বাংলাদেশ থেকে ফিরেই কোয়ারেন্টাইনে ভুটানের প্রধানমন্ত্রী।।

বাংলাদেশ থেকে ফিরেই কোয়ারেন্টাইনে ভুটানের প্রধানমন্ত্রী।।

নিউজ ডেস্কঃ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগদান শেষে দেশে ফিরেই কোয়ারেন্টাইনে গেলেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং ও তার সফরসঙ্গীরা। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, আগামী ২১ দিন ভার্চুয়ালি পরিচালিত হবে প্রধানমন্ত্রীর সব দাফতরিক কার্যক্রম। 

 

বৃহস্পতিবার (২৫ মার্চ) ভুটানের বিমানবন্দরে পার্কিং করা গাড়িতে চড়ে সরাসরি কোরেন্টাইনে যান তিনি। একইভাবে কোয়ারেন্টাইনে যান প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও।ভুটানের রাজার প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সফরে আসা প্রধানমন্ত্রীকে গতকাল সকালে বিমানবন্দরে বিদায় জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনে যোগ দিতে তিন দিনের সফরে মঙ্গলবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন