
নিউজ ডেস্কঃ হোটেল সোনারগাঁওয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার (২৬ মার্চ) দুপুরে তিনি দেখা করেন। সৌজন্য সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, রোহিঙ্গা সংকট সমাধানের পাশাপাশি উন্নয়ন-অগ্রযাত্রার সব ইস্যুতে সব সময় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদি। এছাড়াও ভারত প্রতিশ্রুত তিন কোটি করোনার ভ্যাকসিন নিশ্চিতভাবে পাবে বাংলাদেশ সে কথাও জানিয়েছেন তিনি।